ডাক্তার_ভিজিট_ও_ছোট্ট_মতামত 

সম্মানের সাথেই সত্যটা বলছি। এ যুগের ডাক্তারদের যদি জিজ্ঞেস করা হয়- "ভিজিট ফি এত কেন?", তাহলে তারা নানান কিচ্ছা কাহিনি শুনিয়ে দেয়। পড়াশোনা করতে অনেক রাত জাগছি। পড়াশোনা করতে অনেক টাকা লাগসে। একটা সম্মান আছে (টাকা দিয়ে সম্মান!) ব্লা ব্লা ব্লা। আমার ভীষণ অবাক লাগে। একজন ডাক্তার কষ্ট করে ডাক্তার হয়েছে, 50 লাখ খরচ করে ডাক্তার হয়েছে। এজন্য তাকে ভিজিট ফি বেশি নিতে হবে? 500-1000-1500-2000 এমন এমন রেট তাদের। দিনে যদি 30 টা রোগীও দেখে, ভিজিট ফি যদি 1000 টাকা নেয় তবে দিনে 30000 টাকা। এভাবে গড়ে মাসে কত টাকা হয়? বছরে কত টাকা হয়? এত টাকা লেগেছিলো তার ডাক্তার হতে? জীবনে বেঁচে থাকতে একজন ডাক্তারের মাসে কত টাকা লাগে? 1 লাখ? 2 লাখ? সে উপার্জন করে কত? (যারা ভিজিট ফি এমন নেয়, তাদেরকে বলছি। সবাইকে না।)

 ডা. এজাজুল ইসলাম। হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করতেন। তিনি নতুন রোগীর থেকে 300 নেন। পুরাতন রোগী থেকে 200 নেন। তিনি কি মরে গেছেন? তার সম্মান কমে গেছে? তাহলে কেন এই অবস্থা! সারাজীবন এইম ইন লাইফ রচনায় লেখা হয় ডাক্তার হয়ে মানুষের পাশে থাকবো। তাহলে প্রতিদিন এই অজস্র টাকা কামানোর নেশাই কি মানুষের পাশে থাকা? কথাগুলো সব ডাক্তারের উদ্দেশ্যে বলা নয়। কারণ অনেক মানবিক, ভালো ডাক্তার আমি দেখেছি। ইভেন, কয়েকজন ডাক্তার আমাকে ফ্রিতেই প্রেসক্রাইব করেন। দিনের পর দিন। কিন্তু আমার মতো ভাগ্য তো আর সবার না। অনুরোধ গায়ে মেখে নিবেন না। আবার বলছি আমি সব ডাক্তারকে বলিনি এই কথাগুলো।